চট্টগ্রাম প্রতিনিধি
অদ্য ১৪ জুন, ২০২৩ খ্রীঃ নগরীর দামপাড়া পুলিশ লাইনস সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন (Annual Performance Agreement APA) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় সিএমপির বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনারগণের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেন।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশসহ সিএমপির অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
