
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়নের সামনে দুর্ঘটনা ঘটে।নিহত আলামিন চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার আব্দুল হালিমের ছেলে।
তিনি পেশায় সিগারেট কোম্পানির বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯টার দিকে আলামিন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে জাফরপুরে নিজ অফিসে যাচ্ছিলেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়নের সামনে পৌঁছালে মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসে। এ সময় কুকুর বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন থাকার এক ঘন্টার মাথায় ১০টার দিকে তার মৃত্যু হয়