
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
কিছু দিন আগে কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের অসহায় হতদরিদ্র সিএনজি ড্রাইভার মমিনের এক মাত্র আয়ের উৎস সিএনজিটি চুরি হয়ে যায়। সিএনজিটি চুরি হয়ে যাওয়ার পর মমিন ডেঙ্গে পড়েন,কিভাবে পরিবারের ভরণ শোষণ চালাবেন। রুটি রোজির একমাত্র সম্বলটি হারিয়ে দিশেহারা হয়ে পরেন মমিন ,,। সিএনজিতে চুরি হওয়ার পর তার আর্তনাতে কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তার কান্নার আত্মনাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর্তনাতের ভিডিওটি দেখে তার বাড়ির পাশের মানাধিকার কর্মী সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী উদ্যোগ নিয়ে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারেটির চেয়ারম্যান নাসির উদ্দিন বাবুর সাথে যোগাযোগ করেন এবং আর্তনাদ এর ভিডিওটি পাঠিয়ে এ বিষয়ে কথা বলেন।। তারা ভিডিওটি দেখে মানবতার ফেরিওয়ালা নাসির উদ্দিন বাবু ও চোখের পানি ধরে রাখতে পারেনি । মুহূর্তেই রাসেল পাটোয়ারীকে বলে একটি সিএনজির ব্যবস্থা করে দাও,। সাংবাদিক রাসেল পাটোয়ারী গ্রামের সমাজ সেবক আব্দুল হক, আবু সায়েমকে নিয়ে মাসুদা ট্রাস্টের বাংলাদেশ পরিচালক জামাল হোসেন শামীমের সহযোগিতায় মাসুদা ট্রাস্টের চেয়ারম্যান নাসিরুদ্দিন বাবুর নির্দেশে ১ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে একটি সিএনজি কিনে দেন মমিনকে।
রাতের আঁধারে নিজ বাড়ি থেকে চুরি হয়ে যায় দরিদ্র সিএনজি চালক মমিন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাষ্ট ফর চ্যারেটির পক্ষ থেকে সিএনজি পেয়ে চোখের পানি ধরে রাখতে পারেনি।। মমিন চোখের পানি ফেলে দিয়ে সাংবাদিকদের বলেন আমি সিএনজিটি হারিয়ে ভেঙ্গে পড়েছিলাম ,, কিভাবে সংসার চালাবো কিভাবে ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকবো, মহান আল্লাহর সাহায্যে মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটি আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং মাসুদা ট্রাস্ট ফর চ্যারেটির চেয়ারম্যান ও তার পরিবারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।।
উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে আনুষ্ঠানিকভাবে মমিনের হাতে সিএনজি চাবি তুলে দেন মাসুদের ট্রাস্ট ফর সিলেটের পক্ষ থেকে।।
।এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি বাংলাদেশের পরিচালক জামাল হোসেম শামীম।
মানবাধিকার কর্মী ও সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ, কুলাসার পুরাতন জামে মসজিদের সভাপতি মো: খুরশিদ আলম পাটোয়ারী , মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি পরিচালক জাহাঙ্গীর আলম, কুলাসার গ্রামের সামছুল হক, আবদুল হক কোম্পানি, মাওলানা আবুল হোসেন পাটোয়ারী, মোহাম্মদ উল্লা খোকন, আবু সায়েম পাটোয়ারী, লোকমান হোসেন।
সিএনজি অটোরিকশা উপহার পেয়ে ড্রাইভার মমিন অনুভূতি জানাতে গিয়ে বলেন, সিএনজি চুরি হওয়ার পর আমি অসহায় হয়ে গিয়েছিলাম। আমি কেমন করে চলব, কেমন করে সংসার চালাব। এখন আমার পরিবার কি ভাবে চালাবো, , আমার রুটি-রুজির ব্যবস্থা করে দিয়েছে মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞত তাদের প্রতি। মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটির পক্ষ থেকে একই সময় হত দরিদ্র ১০ পরিবারকে বসত ঘর পূর্ণ নির্মাণের জন্য ৫৭ বান ঢেউটিন উপর প্রদান করেন।