
মানিক হোসেন, ইবি:
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফাঁকা আসন আছে ১০৩টি। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
একাডেমিক শাখা সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ৮ টি অনুষদের অধীন ৩৬টি বিভাগে মোট আসনসংখ্যা ২ হাজার ৩৭০। এর মধ্যে ২ হাজার ২৬৭ জন শিক্ষার্থী চুড়ান্ত ভর্তি সম্পন্ন করেছে। বর্তমানে ১০৩ টি আসন ফাঁকা আছে। যার মধ্যে A ইউনিট তথা বিজ্ঞান বিভাগে ২৫ টি। এতে বায়েটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যান বিভাগে ৪টি করে আসন ফাকা রয়েছে।
B ইউনিট তথা মানবিক বিভাগে ৪৫ টির মধ্যে ফোকলোর স্টাডিজ বিভাগে ৮টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৭টি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৬টি এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে ৫টি আসন ফাকা রয়েছে।
C ইউনিট তথা বানিজ্য বিভাগে ৩৩ টির
ব্যবস্থাপনা বিভাগে ৯টি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৮টি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ৭টি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৬টি আসন ফাঁকা আছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র D ইউনিটে কোনো আসন ফাঁকা নেই।
একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম বলেন, ফাঁকা আসনের বিষয়ে পরবর্তীতে গুচ্ছ কমিটি যেই সিদ্ধান্ত নিবে সে অনুযায়ী আসন পূরণ করা হবে। তবে আগামীকাল আমাদের একটি মিটিং আছে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।