
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা : সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের পক্ষে কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনের আলকরা ইউনিয়নের ১ নং ওয়াড় গনসংযোগ করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ।।
৭ নভেম্বর (শক্রবার) এই উপলক্ষে গনসংযোগে নেতৃত্ব দেন ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের ছোট ভাই সৈয়দ একরামুল হক হারুন। এই সময় উপস্হিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা পল্টন থানা পল্টন লাইন ইউনিট সভাপতি মো: আলী টিপু । বাংলাদেশ জামায়াতে ইসলামী আলকরা ইউনিয়ন আমীর মাওলানা কুতুব উদ্দিন ও সেক্রেটারী আবু নাচের। ১ নং ওয়াড় জামায়াতে ইসলামীর সভাপতি আবদুর রহিম,, জামায়াতে ইসলামীর যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক,,। ইউনিয়ন মজলিশ শুরার সদস্য মাহফুজুর রহমান । ১ নং ওয়াড় সেক্রেটারী কাজী মতিউর রহমান নয়ন,। ২ নং ওয়াড় জামায়াতে ইসলামীর সভাপতি কামরুল আলম। অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব। জামায়াতে ইসলামীর ৪ নং ওয়াড় সভাপতি সাইফুল। ৭ নং ওয়াড় সভাপতি খলিলুর রহমান।। শ্রমীক কল্যাণ ইউনিয়ন সভাপতি আমিরুল ইসলাম রাসেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।এই সময় নেতৃবৃন্দ ডা: তাহেরের পক্ষে প্রতিটা বাড়ী বাড়ী গিয়ে দাড়ি পাল্লা মার্কায় ভোট চান।।