
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : তরুন ও যুবসমাজ থেকে শুরু করে পুরো সমাজ থেকে মাদক ও অশ্লীলতা দূরে করতে পশ্চিম ডেকরা সমাজ কল্যাণ পরিষদ বিভিন্ন সময় খেলাধুলার আয়োজন করে থাকে।।
তারেই ধারাবাহিকতায় এই বার জুনিয়রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করে।
৭ নভেম্বর ( শক্রবার) চৌদ্দগ্রাম উপজেলার আলকরার পশ্চিম ডেকরা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত জুনিয়র ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন,, বিশেষ অতিথি ছিলেন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাষ্ট ফর চ্যারেটির বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীম ও সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা র পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধাপক্ষক ড: সালা উদ্দিন আফসার। বিশিষ্ট সমাজ সেবক আবু নাছেরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আলী মেম্বার। বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ একরামুল হক কুসুম,,। বিশিষ্ট সমাজ সেবক শামসুল আলম,,।
পশ্চিম ডেকরা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত জুনিয়র ফুটবল টুর্নামেন্টের সার্ভিক আয়োজনে ছিলেন সৈয়দ রাহায়ন,, মেজাম্মেল হক ভূইয়া ও কাজী মামুন।
খেলায় স্পন্সর ছিলেন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাষ্ট ফর চ্যারেটি। খেলায় সাদা দলকে ১- ০ গোলে হারিয়ে সবুজ দল চ্যাম্পিয়ান ট্রপি বিজয় অর্জন করে। এই সময় মাসুদা ট্রাষ্ট ফর চ্যারপটির পক্ষ থেকে বিজয় ও রানার্সআপ ট্রপির পাশা পাশি বিজয় দলকে ৪ হাজার রানার্সআপ দলকে ৩ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার দেয়া হয়।।