
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. ন. ম সলিমুল্লাহ টিপু। বিশেষ বক্তা ছিলেন ফেনী জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খোন্দকার।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আলকরা ইউনিয়নের দত্তসার দীঘির পাড় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো: রিয়াদ হোসেন খাঁন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এম ইস্রাফিল আতিক, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ রাজিব আহমেদ রানা, সদস্য এনামুল হক মজুমদার, সদস্য গাজী আউয়াল শরীফ, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মো: জোবায়ের হোসেন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার।
আলকরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: এন এ পাটোয়ারী রবিনের সভাপতিত্বে ও আলকরা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবুল খাঁন ও সদস্য সচিব মন্জুর মোরশেদ শরিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু ও গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, রফিকুল ইসলাম শামীম, নূর মোহাম্মদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সম্মেলন শেষে আলকরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: এন এ পাটোয়ারী রবিনকে ফুল দিয়ে বরণ করে নেন ইউনিয়ন যুবদল।