
চৌদ্দগ্রাম প্রতিনিধি : ২৪ শে জুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ১৭২ তম শহীদ আব্দুল আজিজের শাহাদাত বার্ষিকী।
২০১৩ সালের ২৪ ই জুন বাদ মাগরিব পদুয়া বাজার জামে মসজিদে নামাজ পডে বের হলে ছাত্র লীগ ও যুবলীগ এর সন্ত্রাসীরা অপহরণ করে আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে নিয়ে হত্যার করে শর্শদী দিঘির পাড়ে পেলে দেয় শিবির কর্মী আবদুল আজিজকে।
শহীদ আব্দুল আজিজের পরিবার জানায় আজিজের একটাই অপরাধ ছিলো, আজিজ কিশোর, তরুনদেরকে নামাজের দিকে ডাকতো। ইসলামের কথা বলতো, আদর্শের কথা বলতো, বাতিলের বিরুদ্ধে পতিবাদ করতো, মাদকের বিরুদ্ধে কথা বলতো। শীহিদ আবদুল আজিজ ১৯৯২ সালে চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামে মো : ইব্রাহিম ও খোদেজা বেগমের ঘরে জন্ম গ্রহন করেন। ২১ বছর বয়সে হানাদারদের নির্মম হত্যার স্বীকার হয়ে শাদাদত বরন করেন ইসলামের নিবেধিত কর্মী আবদুল আজিজ। খোদেজা বেগম তার ছেলে আবদুল আজিজসহ চার ছেলেকে হারিয়ে আজ নি:শ্ব।।ছেলেকে হারিয়ে মায়ের বুকফাটা কান্না এখনো থামছেনা।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আলকরার পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে শহীদ আব্দুল আজিজের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাক্তার ওসামা রায়হান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলার আমীর মাহফুজুর রহমান । কুমিল্লা জেলা ছাত্র শিবিরের সভাপতির মো : মহি উদ্দিন রনির সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মো: জাহিদ চৌধুরীর চঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্ম পরিষদ সদস্য ডা: মন্জুর আহমেদ সাকী। জগ্নাথ ইউনিয়ন আমীর সাহাব উদ্দিন ।শিবিরের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।