
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী গুণবতী হাইস্কুল মাঠে গুণবতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ডাবল ফ্রি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গুনবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা মানবিক চিকিৎসক ডাঃ মঞ্জুর আহমেদ সাকি এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কমিউনিটি অব সাউথ আফ্রিকার সভাপতি মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুরেন্সের সিনিয়র এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাজহারুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ওরিয়েন্ট ডেন্টাল কেয়ারের চেয়ারম্যান ডাঃ বেলায়েত হোসেন নয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন গুনবতী স্পোর্টিং ক্লাবের সভাপতি এনামুল হক নয়ন, সাধারণ সম্পাদক ফরহাদ ফরায়েজী ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক উজ্জ্বল সহ অন্যান্য সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলায় চিওড়া ইউনিয়নের হস্তিমৃতা অলরাউন্ডার গ্রুপকে হারিয়ে সাতবাড়িয়া ভয়েস ক্লাব জয় লাভ করে।