চট্টগ্রাম প্রতিনিধি
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মোস্তফা কামাল এর নেতৃত্বে, বিশেষ টিমের সদস্যরা, ১৩/০৮/২০২৩ খ্রিঃ নগরীর ডবলমুরিং থানাধীন পাসপোর্ট অফিসের সামনে থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্ট তৈরির জাল জালিয়াতি চক্রের সদস্য মোঃ আসাদুজ্জামান সোহাগ, মোঃ জাহিদ হাসান ও বদরুল ইসলামকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় জেলা নির্বাচন অফিসার এর কার্যালয়, বরিশাল কর্তৃক অস্থায়ী ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এ নিয়োগ প্রাপ্ত হয়ে বরিশাল জেলার বাইশারী ইউনিয়ণ পরিষদ এর ভোটার কার্যক্রম হালনাগাদ করাকালে মায়ানমার নাগরিক (রোহিঙ্গা) দের তথ্য গোপন করে জাল জালিয়াতির মাধ্যমে এ সকল ডকুমেন্ট তৈরির কার্যক্রম সম্পন্ন করে। ফলে মায়ানমার নাগরিক (রোহিঙ্গা) সহজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্র পরে পাসপোর্ট পেয়ে যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপির ডবলমুরিং থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
