
খন্দকার সোহাগ (নারায়ণগঞ্জ) থেকে-
নারায়ণগঞ্জের (এক) আসন থেকে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম।
৩০শে নভেম্বর (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জের দুই আসন জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে সাইফুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন রূপগঞ্জ ইউএনওর কাছে।এই সময় তিনি বলেন আমি রূপগঞ্জ মানুষ, আমি আমার প্রিয় রূপগঞ্জ রুপগঞ্জবাসীকে অনেক ভালো বাসি। আমি সাধারণ মানুষ, সাধারণ মানুষের সাথে আমার চলাচল। তাই আমি রূপগঞ্জ থেকে নির্বাচিত হয়ে সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাগব করতে চাই। রূপগঞ্জের সাধারণ মানুষ অনেক ভালো বাসে।যদি সুষ্ঠু নির্বাচন হয়, সাধারণ মানুষ ভোট দিতে পারবেন,তাহলে আমি আশাবাদী। রূপগঞ্জের মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।