
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘জাতীয়বাদী শিক্ষক ফোরাম’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে সভাপতি ও ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় সংগঠনের আহবায়ক অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছানের সভাপতিত্বে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সহ-সভাপতি ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছালেহ আহমেদ খান, বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা।
এছাড়া কমিটিতে যুগ্ম-সম্পাদক হিসেবে আছেন পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন।
এছেড়া অন্যান্য পদে আছেন- সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ই