
জাবি প্রতিনিধি
দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় পর ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দর্শন বিভাগের ছাত্র সংসদ নির্বাচন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ।
ভিপি পদে ভোট ২২৬ ভোটের মধ্যে ১৩৭ ভোট পেয়ে জয়ী হন স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী মো: রাসেল আখন্দ, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিপি প্রার্থী ইফতে সাকিব তন্ময় পান ৮৬ ভোট৷ তাঁদের ভোটের পার্থক্য ৫১৷ জিএস পদে ১৩৩ ভোট পেয়ে জয়ী হন চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএস প্রার্থী ওয়ায়েজ রিজন পান ৯২ ভোট৷ তাঁদের ভোটের পার্থক্য ৪১৷
এজিএস পদে ১২৭ ভোট পেয়ে জয়ী হন তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৌরভ হাসান, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এজিএস প্রার্থী নাজমুল হাসান পান ৯৬ ভোট৷ তাঁদের ভোটের পার্থক্য ৩১। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াসিফ জাহিন ইলাহী। গবেষণা ও দপ্তর সম্পাদক পদে জয়ী হয়েছেন শিমুল আখতার , সাহিত্য সম্পাদক পদে জয়ী হয়েছেন মাহবুবা সুলতানা , সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জান্নাতুল মাওয়া ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন নাহিদ চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন নাফিসা রুশদ, পাঠাগার সম্পাদক পদে জয়ী হয়েছেন আলমগীর মিয়া, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক হয়েছেন প্রাচুর্য, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন কামরুল হাসান এবং ক্রিড়া বিষয়ক সম্পাদক হয়েছেন আসিফ মাহমুদ।
তাছাড়াও সহ-দপ্তর সম্পাদক পদে জয়ী হয়েছেন শরীফ মাহমুদ, ক্রিড়া বিষয়ক সহ-সম্পাদক হয়েছেন আকাশ, সাহিত্য সহ-সম্পাদক হয়েছেন রাশেদ ইসলাম, সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক হয়েছেন স্বপন রায়, প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক হয়েছেন সুমাইয়া আক্তার, সমাজ কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক হয়েছেন নিয়াজ রহমান, পাঠাগার বিষয়ক সহ-সম্পাদক হয়েছেন পারভেজ হাসান, ক্যারিয়ার বিষয়ক সহ-সম্পাদক হয়েছেন আকিব সুলতান অর্নব, এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক হয়েছেন সাগর হোসেন।
ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ উল্লাহ বলেন, যেখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ক্লাস শুরু করতে পারেনি সেখানে আমরা সুষ্ঠু একটা ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে পেরেছি। এটা একটা আমাদের সম্মিলিত অর্জন। আমি আশা রাখব নির্বাচিতরা সংসদকে ক্ষমতা নয় দায়িত্ব, কর্তৃত্ব নয় কর্তব্য হিসেবেই নেয়।