
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর পরিচালক পদে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলামের লিয়েন ছুটিতে গমনের প্রেক্ষিতে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
##…