ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সলিমুল্লাহকে জুমার নামাজ শেষে মোনাজাতের পূর্বে জামাতের নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ আলেম ওলামের জন্য দোয়া চাইলে কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে থামিয়ে দিয়ে মারধর করে মসজিদ থেকে বের করে দেন। এ সময় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর শুক্কুর মানিক ঘাড় ধরে বাহিরে নিয়ে খতিবের মাথায় থাকা পাগড়ি খুলে বাথরুমে ফেলে দেন। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
ফকিরহাট বাজার জামে মসজিদের মুসল্লি আবদুল ওহাব জানান, শুক্রবার ১৮ আগষ্ট জুমার নামাজ শেষে ঈমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামে বিশেষ অবদানের জন্য মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ আলেম ওলামের উদ্দেশ্যে দোয়া করতে বলেন। এ সময় আব্দুর শুক্কুর মানিকের নেতৃত্বে কয়েকজন যুবক ঈমামকে থামিয়ে দিয়ে মেহরাব থেকে তাকে ঘাড় ধরে বাহিরে নিয়ে যান। বাহিরে নিয়ে তাকে প্রহার করে তাঁহার মাথায় থাকা পাগড়ি খুলে বাথরুমে ছুড়ে ফেলে দেন।
মসজিদের খতিব মাওলানা মোঃ সলিমুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি আল্লার কাছে বিচার দিয়েছি , তিনি ন্যায় বিচার করবেন। তবে তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ আলেম- ওলামের জন্য দোয়া চেয়েছেন বলে স্বীকার করেছেন।
