
আবদুল করিম
কক্সবাজার প্রতিনিধি
চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের মহাপরিচালক আফিফা লিনা জেলার অটোরিকশা ট্যাম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের খোঁজখবর নিতে আসেন পর্যটন নগরী কক্সবাজার শহরে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার সময় আইকনিক রেলস্টেশনে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেন কক্সবাজার জেলা অটোরিকশা ট্যাম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
এসময় ফুল দিয়ে বরণকালীন উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা অটোরিকশা ট্যাম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হক,অর্থ-সম্পাদক আমান উল্লাহ, প্রচার-সম্পাদক সফিকুল ইসলাম সফি,আইকনিক রেলস্টেশনের উপ- লাইন পরিচালনা কমিটির সভাপতি আবুল মনছুর,সাধারণ-সম্পাদক শফিকুল ইসলাম শফি,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নয়ন।লিংক রোড উপ-লাইন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার, সাধারণ-সম্পাদক আব্দুর রহিম,বাসটার্মিনাল উপ-লাইন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দু জলিল,রামু উপ-লাইন পরিচালনা কমিটির সভাপতি মুজিবুল হক ভুট্টো, সাধারণ-সম্পাদক মমতাজ মিয়া,সহ-সভাপতি জাফরসহ সকল ইউনিটের শ্রমিক নেতা কর্মী।