মাগুরা প্রতিনিধি
মাদক নির্মূলে মাগুরা জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা ডিবি,মাগুরার এসআই (নিঃ)/ মোঃ ছাব্বির আহমেদ, এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৯/০৬/২০২৩ তারি রাত অনুমান ২০:৫০ ঘটিকার সময় , মাগুরা থানাধীন পৌরসভাস্থ ০২নং ওয়ার্ডের বাঁশতলা এলাকা হইতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী মোঃ রাসেল মল্লিক হৃদয় (৩০), পিং-মৃত সোহরাব হোসেন, সাং-তাঁতীপাড়া, থানা-মাগুরা, জেলা- মাগুরাকে গ্রেফতার করেন।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু হয়েছে।
