
গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের স্বল্পছাপিলা গ্রামের উরপাথর বিলের ভূমিদস্যু, জালিমবাজ, সন্ত্রাসী, মাদকসেবী, দুর্ধর্ষ তছলিম বাহিনীর প্রধান তছলিম কর্তৃক জোরপূর্বক উরপাথর বিল দখল তৎপরতার বিরুদ্ধে আইনগত হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে পাগলা থানার টাংগাব ইউনিয়নের উরপাথর বিলের ভূমি মালিকগণ।
৫ (অক্টোবর) শনিবার সকালে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মলন করেন।
স্বল্পছাপিলা গ্রামের ৩৬০ কাঠা জমির উপর উরপাথর বিলে গত এক বছর যাবত মাছ চাষ করে আসছিলো প্রজেক্ট মালিক অনীক খান। তসলিম কতৃক জোরপূর্বক বিল দখলের প্রয়াস চালাচ্ছে বলে দাবী করেন প্রজেক্ট মালিক ও ভূমি মালিকেরা।
বিল মালিকেরা বলেন, গত ২৭এপ্রিল) ২০২৩ সালে অনিক খানকে ভাড়া দেই।
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এলাকার চিহ্নিত দখলবাজ তছলিম বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই বিল সম্পর্কে।
প্রকৃত সত্য হল আমরা মালিকগণ সম্মিলিতভাবে অনিক খানকে ৫ বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে।
এই অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত সহায়তা চাইছি।
এসময়ে দাবী উপস্থাপন করেন ভূমি মালিক মো.হাতেম আলী খান, অবসর প্রাপ্ত শিক্ষক আবুল হাসেম খান উচ্চ বিদ্যালয় ও সাবেক ইউপি সদস্য টাঙ্গাব ইউনিয়ন,আকরাম আলী খান, কৃষক, প্রজেক্ট মালিকের স্বত্বাধিকারী অনীক খান, কৃষক মো.কবির মফিজুদ্দিন শেখসহ আরো অনেকে। পরে ভূমি মালিকগণ ও এলাকার লোকজন প্রেসক্লাবের সামনের রাস্তায় বিক্ষোভ করে।