
মোঃ সিরাজুল ইসলাম
ঝালকাঠি কাঠালিয়া প্রতিনিধি
অনাবৃষ্টি ও তীব্র তাপদাহে গরমে বৃষ্টি প্রার্থনায় ঝালকাঠির কাঠালিয়ায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ শুত্রবার সকাল ৮টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। দুই রাকাত নামাজ শেষে সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। নামাজ পরিচালনা করেন, মাওলানা আব্দুল কুদ্দুস, নামাজ শেষে খুতবা প্রদান করেন, ইঞ্জিনিয়ার মাওঃ আহছান খান ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল হক সাহেব।
এছাড়া নামাজের পূর্বে মাওলানা মোঃ আল আমিন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা মোহাম্মদ মোজাম্মিলুল হক, মাওলানা মোঃ সাংবাদিক খাইরুল আমিন ছগির, মুফতি ফয়জুল ইসলাম প্রমুখ।
কাঠালিয়ার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও জনসাধারণের উপস্থিতিতে নামাজ শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানিতে এক হৃদয় আকুতি পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।
গত কদিনে ধরে ঝালকাঠিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র রোদ গড়মে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে