
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
শৈলকুপার কবিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহেলী খাতুন ২০২৪ সালে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিবছর সরকার শিক্ষা পদক প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় প্রথমে উপজেলা পর্যায়ে কয়েকটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়ে থাকে। পরবর্তীতে জেলা পর্যায়ে ১০০ মার্কের মৌখিক পরীক্ষা ও সংশ্লিষ্ট স্কুলের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়ে থাকে। সব বিষয় পর্যালোচনা করে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহেলী খাতুনকে ২০২৪ সালের ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত করা হয়।