
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে দৈনিকভিত্তিক ও আউটসোর্সিং কর্মচারীদের কর্মস্থলভিত্তিক স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, টাঙ্গাইল জেলা কমিটি।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে গণপূর্ত কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গণপূর্ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া কর্মচারীরা দৈনিকভিত্তিক ও আউটসোর্সিং কর্মচারীদের অস্থায়ীভাবে নিয়মিতকরণ, চাকরি ও মামলা-সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রথা বিলুপ্ত করে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানান।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা তাদের বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন এবং দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।