
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাথাইলকান্দি গ্রাম রক্ষায় মানববন্ধন করেছে গ্রাম বাসী।
শনিবার বিকালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাথাইলকান্দি ঈদগাহ মাঠে তারা মানববন্ধন করে।
এসময় বক্তারা বলেন, স্থানীয় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেতা হালিমুজ্জামান লিটন,৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর নাম ভাঙ্গিয়ে ড্রেজার দিয়ে লৌহজং নদী থেকে বালু উত্তোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি নদী থেকে বালু উত্তোলন করে তাহলে আমাদের মাদরাসা, মসজিদ,ঈদগাহ মাঠ ও স্কুল সহ নদীগর্ভে চলে যাবে। তাই প্রশাসনের নিকট আবেদন অতিদ্রুত যাতে করে এই বালু উত্তোলন বন্ধ করা যায়।
মানববন্ধনে বক্তব্য দেন অক্ষয় ভৌমিক, জহিরুল ইসলাম, সুলতানা বেগম,শাহজাহান মন্ডল ও সজিব মাহমুদ।