
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপতালের আবাসিক চিকিৎসক (শিশু) ড.আবু তাহের ও তার স্ত্রী এডভোকেট ছন্দার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে টাঙ্গাইল জেলা মেডিকেল এসোসিয়েশন।
আজ বেলা ১১ টার দিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ড.ইবনে সাঈদ,সাধারণ সম্পাদক ড.শহিদুল্লাহ কায়সার,শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল কুদ্দুছ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ পরিচালক ড.সাদেকুল ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।
এসময় বক্তারা বলেন, গতকাল রাতে ড.আবু তাহের ও তার স্ত্রী বাসায় ফেরার পথে কিছু সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা করে।যে সন্ত্রাসীরা তাদের উপর হামলা করেছে তাদের অতিদ্রুত গ্রেফতার করতে হবে। চিকিৎসকরাও এখন নিরাপদ নয়, আমরা নিরাপত্তা চাই।