
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের যোগদান উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলার আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নতুন এসপিকে স্বাগত জানান। তারা বলেন, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক ও সন্ত্রাস দমনসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন পুলিশ সুপার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, যোগদানের আগে মুহম্মদ শামসুল আলম সরকার মুন্সিগঞ্জ জেলায় দায়িত্ব পালন করছিলেন। তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতা টাঙ্গাইল জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও আশা ব্যক্ত করা হয়।