
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল পৌর মেয়রের উদ্যোগে মেইন রোড, ক্যাপসুল মার্কেট, শহীদ জগলু রোড, খালপার রোডসহ সুপার মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
(২৮ ফেব্রুয়ারী) দুপুরে পৌর সভার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাাইমিনুল ইসলাম ও পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর,প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ । এ ব্যাপারে পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, রাস্তার পাশে দোকান না বসানোর জন্য ও পথচারী, যানবাহন চলাচলে অসুবিধার জন্য এসকল দোকান মালিকদের নোটিশ দেয়া হয়েছিলো। একই সাথে মাইকিংও করা হয়েছিলো।
কিন্তু তারা সেটি তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলো। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সতর্ক করে দেওয়া হচ্ছে,এরপর দোকান বসিয়ে ব্যবসায় পরিচালনা করলে অর্থদণ্ড সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে টাংগাইল পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।