
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, এমপি টাঙ্গাইল জেলা সফর করেছেন। সফরকালে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টাঙ্গাইল সার্কিট হাউজে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ উপলক্ষে সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি পুলিশের আনুষ্ঠানিক সালাম গ্রহণ করেন।
গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রী আহমেদ আযম খানের টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে সার্কিট হাউজ এলাকায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।