
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয় উপাচার্য শ্রদ্ধা নিবেদনের পর তিনি সমাধি সৌধের পাশে এক মিনিট নিরবতা পালন করেন। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ূন কবীর চৌধুরী, বিভিন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ট্রেজারার সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে গত ৩০ নভেম্বর তারিখে যোগদান করেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ হুমায়ূন কবীর চৌধুরী একই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ট্রেজারার হিসেবে গত ০৫ ডিসেম্বর তারিখে যোগদান করেন।