
ডিমলা প্রতিনিধি:
নীলফামারী ডিমলা উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের ২ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৭ শত ৩৮
টাকা আয়,২ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার ২শত ১৪ টাকা ব্যয় ও উদ্বৃত্ত ৫৫ হাজার,৫ শত ২৪ টাকা ধরে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব রফিকুল ইসলাম।
২৭ মে সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় ৭ নং খালিশা চাপানী ইউপি সদস্য রবিউল ইসলাম শিমুল এর সঞ্চালনায়, ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার এর সভাপ্রধানে, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা।
এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলি তুহিন হাসান বিশ্বাস, ইউনিয়ন ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,খালিশা চাপানি ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি তামজিদুর রহমান তামজিদ সহ ইউপি সদস্য বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।