
তপু সরকার
ক্যাম্পাস প্রতিনিধি
বর্তমান নাম: ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট
প্রাক্তন নাম:
ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট
ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট
ঢাকা (Dacca) পলিটেকনিক ইনস্টিটিউট
ইংরেজি: Dhaka Polytechnic Institute
সংক্ষিপ্ত নাম: ডিপিআই (DPI)
এটি বাংলাদেশের একটি প্রাচীন ও বৃহত্তম সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট।
স্থাপিত=১৯৫৫
অধ্যক্ষ(বর্তমান)= মোঃ জাকির হোসেন
একাডেমিক কর্মকর্তা=১১৫+ জন
শিক্ষার্থী=৮০০০ জন (প্রায়)
অবস্থান= তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা, বাংলাদেশ
২৩°৪৫′৩২″ উত্তর এবল ৯০°২৩′৫৯″ পূর্ব
শিক্ষাঙ্গন= প্রাতিষ্ঠানিক ২৭.৬৩ একর(০.১১ বর্গ কি:মি)
রঙ=সাদা
ওয়েবসাইট= dhaka.polytech.gov.bd
#ইউনিফর্ম:
মেয়েদের সাদা এপ্রোন (ফুল হাতা)।
ছেলেদের সাদা ফুল হাতা শার্ট ( শার্টে কোনো
সোলডার হবে না) আর কালো প্যান্ট, কালো সু।
একাডেমিক টেকনোলজি সমূহ:
১/কম্পিউটার টেকনোলজি
২/ ইলেকট্রনিক্স টেকনোলজি
৩/ইলেকট্রিক্যাল টেকনোলজি
৪/মেকানিক্যাল টেকনোলজি
৫/সিভিল টেকনোলজি
৬/আর্কিটেকচার টেকনোলজি
৭/অটোমোবাইল টেকনোলজি
৮/রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং টেকনোলজি
৯/ ফুড টেকনোলজি
১০/কেমিক্যাল টেকনোলজি
১১/এনভায়রনমেন্টাল টেকনোলজি
১২/ পাওয়ার টেকনোলজি
#ক্যাম্পাস_বর্ণনা:
মূল ক্যাম্পাসে রয়েছে চারতলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ তিনটি বড় ওয়ার্কশপ ভবন, জিমনেশিয়াম, মোটরসাইকেল/কার পার্কিং, ল্যবরেটরী এবং একটি ৫০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ, শহীদ মিনার ও সাইকেল গ্যারেজ। উত্তর পাশে সোনালি ব্যাংক ঢাকা পলিটেকনিক শাখা, ডিপিআই বাস গ্যারেজ, পুর্বে পোষ্ট অফিস আছে। ঢাকা পলিটেকনিক ফিল্ড ক্যাম্পাস হতে একটু দুরে অবস্থিত।
#হোস্টেল:
ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্রদের জন্য ৫টি এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হল থাকলেও বর্তমানে ছাত্রদের জন্য ৩টি এবং ছাত্রীদের জন্য ১টি আবাসিক হল রয়েছে।
১/লতিফ ছাত্রাবাস (এটি দক্ষিন এশিয়ার ২য় সর্ব বৃহৎ ছাত্রাবাস)।
২/কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস।
৩/জহির রায়হান ছাত্রাবাস।
৪/মনিরুজ্জামান ছাত্রাবাস (এখন সংরক্ষিত শিক্ষক দের জন্য)
৫/কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস (এখন পাওনী থাকে বাংলাদেশ ইন: অব গ্লাস এন্ড সিরামিকস)
৬/আজিজ ছাত্রাবাস (এখন পাওনী থাকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়)
৭/মহিলা ছাত্রাবাস(দূইটি ভবন বিশিষ্ট)
তবে, প্রথম তিনটি ছাত্রাবাস ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্রদের জন্য ব্যবহৃত।
২০২৪ – ২৫ সেশনে এবার যারা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য – ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এছাড়া ক্যাম্পাস ঢাকায় হওয়ার ভবিষ্যতে জব এর জন্য অনেক সুবিধা পাওয়া যায়।
প্রছন্দের পলিটেকনিক ইন্সটিটিউটে প্রছন্দের টেকনোলজিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি আবেদন এর সময় শিক্ষার্থীদের সঠিক এবং কৌশলী হয়ে টেকনোলজি নির্বাচন করতে হবে। কম জিপিএ নিয়েও অনেক সুচতুর শিক্ষার্থী তাদের প্রছন্দের টেকনোলজিতে খুব সহজেই চান্স পেতে পারে। আবার খুব ভাল জিপিএ নিয়েও অনেক শিক্ষার্থী শুধুমাত্র সঠিকভাবে টেকনোলজি ও ইন্সটিটিউট নির্বাচন না করায় প্রছন্দের পলিটেকনিকে চান্স নাও পেতে পারে।