
তালতলী(বরগুনা)প্রতিনিধি
বরগুনার তালতলীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা’র সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম.সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম মামুন,যুবদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম,তালতলী প্রেসক্লাবের সভাপতি মো.খাইরুল ইসলাম,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।