
ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত এলাকা ময়মনসিংহে ত্রিশালের দরিরামপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল জন্মজয়ন্তী ও মেলা উপলক্ষে ত্রিশাল সরকারি নজরুল একাডেমির মাঠ সেজেছে নতুন সাজে। চলছে উৎসবের আমেজ।
ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ডা.মো.আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মো নজরুল ইসলাম, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো আব্দুল মালেক সরকার , ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন পপি,ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ শাহ আবিদ হোসেন, পুলিশ সুপার ময়মনসিংহ মাসুম আহাম্মদ ভুঞা।
স্মারক বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রফেসর ডা. মোহাম্মদ ফরিদুল আলম।
এছাড়াও ত্রিশাল প্রেসক্লাবের মোরগ উন্মোচন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে উপলক্ষে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে বসছে নজরুল মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে দোকানিরা এসেছে। এই মেলায় বেচাকেনা ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসেছেন পণ্য নিয়ে।