নেত্রকোনা সংবাদদাতা
নেত্রকোণা জেলার মদন থানার আলমশ্রী ও নোয়াগাঁও সাকিনের লোকজনের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবত শত্রুতা ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এর জের হিসেবে গত ইং-২৬/০৯/২০২৩ খ্রি তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় মদন থানাধীন স্থানীয় জনতা বাজারের পাশে আলমশ্রী ও নোয়াগাঁও সাকিনের লোকজন মারামারি করার জন্য প্রস্তুতি নেয়। পূর্ব হতে টহল ডিউটিতে থানা মদন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিভৃত করার চেষ্টা করে । পুলিশের বাধা উপেক্ষা করে সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় উভয় পক্ষের শত শত লোক ধাওয়া-পাল্টা শুরু করে এবং মারামারিতে লিপ্ত হয় । এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পূর্ব বিরোধের জের হিসেবে অদ্য ইং-২৮/০৯/২০২৩ খ্রি তারিখ পুনরায় উল্লেখিত দু’গ্রামের লোকজন মারামারি ও দাঙ্গা হাঙ্গামা প্রস্তুতি নেয়। এরূপ সংবাদের ভিত্তিতে দাঙ্গা-হাঙ্গামার ঘটনার নিরসনকল্পে নেত্রকোণা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের নেতৃত্বে উল্লেখিত আলমশ্রী ও নোয়াগাও গ্রামে ২৭/০৯/২০২৩ খ্রী তারিখ দিবাগত রাতে অভিযান পরিচালনা করে মারামারি ও দাঙ্গা হাঙ্গামা ঘটনায় নেতৃত্ব দানকারী উভয় গ্রামের মোট ০৯ জনকে আটক করা হয় এবং তাদের বাড়িঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র (লাঠি -শোটা, বল্লম,টেটা,ঢাল , গুলাইল, দা প্রভৃতি) উদ্ধার করা হয়। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। সতর্ক নজরদারি অব্যাহত আছে।

