
মো: আমিনুল ইসলাম, দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ই জানুয়ারি (সোমবার) মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলা চরকাটারী ইউনিয়নে ভোট ঘর বাজারে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,
ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ ওয়াজ উদ্দিনের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, জেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান ও উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল মতিন, ওলামা দল কেন্দ্রীয় সংসদের সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন যুবদলের আহ্বায়ক গোলাম মোঃ সালাউদ্দিন সেলিম ও সদস্য সচিব মোঃ আব্দুস ছালাম, যুগ্ন আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম , রবিন হোসেন,চাকমিরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রুহুল আমিন, সাবেক সদস্য সচিব মো:ফারুক হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তেব্যে জনসাধারণের মাঝে ৩১ দফা তুলে ধরে রাষ্ট্র কাঠামো মেরামতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় লোকজনের মাঝে তারেক রহমান প্রদত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ করেন।