
নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী এলাকা পিরোজপুর ১ আসন(নাজিরপুর ও পিরোজপুর সদর) সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও সাবেক সফল মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। একই সঙ্গে বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার মধ্যে সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করেন তিনি বিশেষ করে তিনি ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমদের জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করেন।
শুক্রবার (২৮ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি ঈদের শুভেচ্ছা জানান।
মোস্তফা জামাল হায়দার বলেন, সিয়াম সাধনার ত্যাগ ও সংযমের শিক্ষা সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে হবে। ইসলামের শ্বাসত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নিতে হবে, জোড়ালো করতে হবে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার বন্ধন। আমরা যেন দেশ ও দেশের মানুষের ভাগ্যের প্রকৃত উন্নয়নে অবদান রাখতে সমর্থ হই। মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আরও বলেন, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করতে পেরেছি এবারের ঈদ হবে আমাদের সবচেয়ে বেশি আনন্দের একটি অন্যরকম বৈষম্যহীন ঈদ , তবে আমরা সবাই আনন্দ ভাগাভাগি করে নিব ,আমরা যেন দেশের সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। রহমত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজানের ফজিলতে মহান আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে নিরাপদ করেন। সবার জন্য কল্যাণময় আগামী প্রত্যাশা রইল।