
মো: আমিনুল ইসলাম দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)এর আওতায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের নিমিত্তে দরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার(২৬ জুন) সকালে উপজেলা চত্বরে কলিয়া ও চরকাটারী ইউনিয়নের ২০ জনের মাঝে নলকূপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলজিডি প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মহাসিনউল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে।