
মুহম্মদ সৈকত রহমান চৌধুরী
কুমিল্লা জেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুমিল্লা সদর ৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রাথী বীর মুক্তিযুদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার এমপির নৌকা মার্কার পক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডে ফৌজদারি মফিজাবাদ কলোনিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
ডায়াবেটিস সমিতির সম্মানিত সভাপতি মিসেস মেহেরুন্নেসা বাহার,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল হক মন্জু,কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান রানা, জেলাপরিষদের সংরক্ষিত সদস্য ফাহমিদা জেবিন, কুমিল্লা মহিলা সমিতির সাধারণ সম্পাদক নাহিদা ফৌসিন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাউছারা বেগম সুমি সহ ২নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এলাকার সর্বস্তরের জনগন ও ২নং ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।