
দ্বীন ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার যেন কোন অংশে কমতি নেই।
তরুণদের এ সংখ্যা বেশ বড় ধরনের প্রভাব রাখতে যাচ্ছে এ নির্বাচনে। আর তাই এ নির্বাচনকে ঘিরে তাদের আগ্রহটাও একটু বেশি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলাহী বলেন, সারা দেশে সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক এটাই আমাদের চাওয়া।রাজৈনিতক প্রেক্ষাপটে নির্বাচন ভিন্ন হতো যদি আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক সংগঠন অংশগ্রহন করতো। তরুণ ভোটার হিসেবে অবশ্যই আমার চাওয়া দেশে চলমান এ উন্নয়নের ধারা বজায় থাকুক। ‘আমাদের দেশে যে ধরনের উন্নয়ন হচ্ছে এখন সবাই এ উন্নয়নে শামিল হতে চায়।আমাদের দ্ব প্রত্যাশা, আমরা শান্তিপূর্ণ একটি পরিবেশে ভোট দিতে পারব।’
তিনি আরো ও বলেন, তারুণ্যের স্বপ্নের প্রতিচ্ছবি ‘স্মার্ট বাংলাদেশ’ এর পক্ষে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব,অপ্রতিরোধ্য-আধুনিক-আত্মমর্যাদাশীল-উন্নত বাংলাদেশের প্রতীক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে তারুনদের শপথ বাস্তবায়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার প্রত্যয় নিয়েছে।