
মুহাম্মাদ আবু সালেহ্ মুসা (ধামইরহাট প্রতিনিধি)ঃ নওগাঁর ধামইরহাটে শনিবার আস্ সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
ধামইরহাট সিদ্দিকিয়া ফাযিল মাদরাসা মাঠে আস্ সুন্নাহ্ ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক মোঃ জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের ধামইরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল মুকিতের ব্যবস্থাপনায় ২০০ জন উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরন সম্পন্ন হয় । শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আতাউর রহমান, ধামইরহাট পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, ধামইরহাট ইউ পি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ধামইরহাট উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আবু সালেহ্ মুসা প্রমুখ। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আস্ সুন্নাহ্ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে অতিথিবৃন্দ স্বাগত জানান এবং আগামীদিনেও এমন কর্মসূচি গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য গত ২০১৭ সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন শায়খ আহমাদুল্লাহ্ সাহেবের নেতৃত্বে আস্ সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশনটি সারাদেশে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে গণমানুষের ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।