
সুলতান আহমেদ
জেলা প্রতিনিধি (নওগাঁ)
নওগাঁ নাটোর মহাসড়কের আত্রাই সেতুর দক্ষিণ পার্শে,নাটোর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন স্হানে সড়কের পশ্চিম পার্শের প্রায় ১০০ গজ গাইড ওয়াল ধ্বসে পড়েছে।
এ দূরাবস্থার কারণ হিসাবে অনেকেই বলছে গাইড ওয়াল কেটে এখানে দোকানের পিলার উঠানো ফলে হতে পারে এমনটা।
এমতাবস্থায় মেরামতের আগে যদি আবারো বৃষ্টি শুরু হয় তাহলে এই সড়কের প্রায় দুই কিলোমিটার গাইড ওয়াল ধ্বসে পড়বে এবং সড়ক ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্হ হবে।
তাই সাধারণত জনগণের প্রত্যাশা কালবিলম্ব না করে অতি দ্রুত যেনো এই গাইড ওয়াল সংস্কার করা হয়।
এ ব্যাপারে সড়ক ও জনপদ নওগাঁ জেলায় যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনে কাউকে পাওয়া যায়নি।