
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে ও নতুন কমিটি গঠন, ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, তোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার
উদ্দেশ্যে সারা দেশের ন্যায় কর্মী সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখা।
শুক্রবার (১০ মে) সকাল ১০টায় নওগাঁ শহরের বালুডাঙ্গা চকপাথুরিয়া এলাকায় নওগাঁ কনভেনশন সেন্টার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম রোমিওর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন বিন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম।
সেসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল মালুম।
সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শফিউল আজম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সেসময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জেলার যেসব উপজেলা, পৌরসভা, কলেজসহ যেসব শাখায় মেয়াদ্দীর্ণ কমিটি আছে, সেগুলোতে শিঘ্রই নতুন কমিটি গঠন এবং জেলার সকল মাদ্রাসায় ছাত্রদলের কমিটি গঠনের জন্য স্থানীয় ছাত্রদল নেতাদের নির্দেশনা দেন।