
মো:আরিফুল ইসলাম
সদর উপজেলা প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে চালের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। বুধবার দুপুরে বাজারের বেশ কয়েকটি চালের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। যথাযথ কাগজপত্রের নবায়ন না থাকা ও মূল্য তালিকা না থাকার অভিযোগে মধুমতি রাইচকে ৪০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
তাছাড়া মধুমতি রাইচের মালিক ইমরান হোসেন একাধিক নাম ব্যবহার করে লাইসেন্স করে ব্যবসা পরিচালনা করছেন বলে জানা যায়। এমনকি তার গুদামে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। দাম কমের কারণে চাল মজুদ থাকা সত্বেও যদি কেউ চাল বিক্রি করতে অস্বীকৃতি জানান তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।এছাড়াও, নওয়াপাড়া নুরবাগ এলাকায় অবস্থিত মেসার্স সুশান্ত কৃষ্ণ চালের আড়তে অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে কোনো অনিয়ম না থাকায় অর্থদন্ড প্রদান করা হয়নি।