
(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় সোনালী রংয়ের একটি রাধা-কৃষ্ণের নকল স্বর্ণের মূর্তি উদ্ধার করেছেন পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে,
গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌণে ৬ টার দিকে জেলার কাহালু উপজেলার পাইকড় মহিষামুড়া এলাকা থেকে মূর্তি উদ্ধার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার খাগড়া এলাকার ওসমান আলীর ছেলে আরাফাত হোসেন সবুজ (৩৩) ও একই উপজেলার ভান্ডুরিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল (২৬)। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। পুলিশ ঐ দিন জানান মূর্তি কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাইকড় মহিষামুড়া এলাকায় অভিযান চালিয়ে দুই জন ব্যক্তি সহ একটি স্বর্ণের মূর্তি বিক্রির উদ্দেশ্যে অবস্থান করেছে। এ সময় গোপন সোমবার থেকে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে একটি সোনালী রংয়ের রাখা-কৃষ্ণের ১২ ইঞ্চি নকল স্বর্ণের মূর্তি উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান। গ্রেপ্তার কৃত আসামিদের বিরুদ্ধে কাহালু থানায় মামলা রুজু করে আজ বুধবার দুপুরে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়েছে।