
মোখলেসুর রহমান মাহিম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ২৮ মে,মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার “JKKNIU To ABROAD-SEASON 2”. প্রোগ্রামটিতে সভাপতিত্ব করেছেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি আব্দুল আওয়াল।
সেমিনারটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘Western Education”, ক্লাব পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘উইমেন পিস ক্যাফে’, ‘Glossary English Depertment Language Club’, ‘প্রথম আলো বন্ধুসভা’, ‘JKKNIU EEE Club’, ‘JKKNIU Earth Club’, ‘JKKNIU Environment Club’ এবং মিডিয়া পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম’।
আজকের এই সেমিনারটি দুই পর্বে বিভক্ত ছিলো।প্রথম পর্বে বাহিরের দেশে উচ্চশিক্ষা অর্জনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন কয়েকজন গুণী ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্য রেখেছেন মি.ফেরদৌস হোসাইন -সিনিয়র কনসাল্টেন্ট অব ওয়েস্টার্ন এডুকেশন, আরও বক্তব্য রেখেছেন ফারজানা ইয়াসমিন-ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাউন্সিলর অব ওয়েস্টার্ন এডুকেশন, মি.হারুনুর রশীদ-সিনিয়র কনসালটেন্ট অব ওয়েস্টার্ন এডুকেশন এবং মো.মহিউদ্দিন আজম-মেনেজিং ডিরেক্টর অব ওয়েস্টার্ন এডুকেশন। বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে আজকের সেমিনারটি খুব ইন্টারেক্টিভ হয়ে উঠেছে।
দ্বিতীয় পর্বটি ছিলো খুব আকর্ষণীয়। র্যাফেল ড্র এর মাধ্যমে দশজনকে দেয়া হয়েছে ফুল ফ্রি IELTS এর সুযোগ, ছয়জন পেয়েছে টিশার্ট এবং চারজন পেয়েছে আকর্ষণীয় বই।
পরিশেষে ক্লাবের বর্তমান সভাপতির সমাপনী বক্তৃতা প্রদানের মাধ্যমে ইভেন্টটির শুভ সমাপ্তি হয়েছে।