
নড়াইল প্রতিনিধি
নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে মরিয়ম (৮) বছর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ ) বিকালে নড়াইল সদর উপজেলা চাঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম চাঁচড়া গ্রামে ট্রাক চালক সালমুন মোল্যার মেয়ে ।
নিহতের স্বজনরা জানায়, মরিয়ম সবার অগোচরে বিকালে তাদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে গোসল করতে করতে গভীরে চলে গেলে সাঁতার না জানায় কিনারে ফিরতে ব্যর্থ হয়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন মরিয়মের দেখা না পেয়ে খোঁজাখুঁজি এক পর্যায়ে পুকুর পাড়ে তার স্যান্ডেল দেখতে পেয়ে পুকুরে নেমে তল্লাশী করে তার নিথর দেহ উদ্ধার হয়।
এ অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে মরিয়মকে মৃত্যু ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,ঘটনাটি শুনে আমি পুলিশ পাঠিয়েছি ।