
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :-বগুড়ার নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ আগস্ট বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর হাকিম রিন্টু,ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মতিউর রহমান মুসার সঞ্চালনায়।
উক্ত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর হাকিম রিন্টু তিনি বলেন বিএনপির সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতাকর্মীরা আপনাদের সকলের পাশে ছিল আছে এবং থাকবে। হিন্দু সম্প্রদায় এর সকলকে বলেন আপনারা সন্ত্রাস, চাঁদাবাজি, লুট, ভাংচুর থেকে নির্ভয়ে থাকবেন এই নিশ্চয়তা সাবেক এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর পক্ষ থেকে আমরা দিয়ে যাচ্ছি। কতিপয় কিছু দোষড় দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য পায়তারা করছে, তারা কোন ভাবে আপনাদের কোন ক্ষতির চেষ্টা করলে সেটা আমরা শক্ত ভাবে প্রতিহত করবো। আপনাদের প্রতি আহবান করছি খুনি শেখ হাসিনার অবৈধ সরকারের পতনের পর বিদেশে গিয়ে গভীর ষড়যন্ত্র করছে। তাই হাসিনা সন্ত্রাসি সংগঠনকে মুছে ফেলার জন্য সবাইকে ( তৃনমুলকে) ঐক্য বদ্ধ থেকে মোকাবিলা করতে হবে দেশ উন্নয়ন ও এই সংকট মোকাবেলায় কাধে কাধ মিলিয়ে বিএনপির পাশে থাকার জন্য আহব্বান করছি। আমি আশা করি নন্দীগ্রাম কাহালুর বিএনপির দুর্সময়ের কান্ডারী জনাব আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর সঙ্গে ধানেরশীষ এর পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে দেশকে সুন্দর করতে সহোযোগীতা করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, যুগ্ন আহবায়ক মো তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সিপন তালুকদার, আল ইমরান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মানিক সরকার, রাকিব বাবু, মো সোহেল, আতিক ইসলাম, শিহাব উদ্দিন, ইউনুস, মো হাকিম রাব্বি, জাকারিয়া প্রমুখ।