নরসিংদী প্রতিনিধি
গতকাল দুপুরে নরসিংদী বাজারে একটি স্বর্ণের দোকানে, প্রকাশ্যে ডাকাতি করে নগদ ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়, একটি ডাকাত দল। লুট হওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে পুলিশি অভিযানে ৯০৫০০ টাকা ও প্রায় ০৬ ভরি স্বর্ণালংকারসহ ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।তবে ডাকাত দলের প্রধান সদস্যকে এখনো গ্রেপ্তার যায়নি।
তবে এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মনে।
ডাকাত দলের প্রধান সদস্যকে দ্রুত গ্রেপ্তার ও বাকী টাকা ও স্বর্ণালংকার উদ্ধার দেখতে চায় এলাকাবাসী।
এ ব্যপারে জেলা পুলিশ ভোরের বাংলা নিউজ কে জানিয়েছে তাদের অভিযান চলমান রয়েছে এবং দ্রুততম সময়ে তারা ডাকাত দলের প্রধান সদস্যকে কে গ্রেপ্তার করে বাকি চোরাই অর্থসম্পদ উদ্ধার করবেন। ও জেলা পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
