
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীর (৪০) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
চেক ডিজঅনার মামলায় রোববার (১৬ মার্চ) ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল এই আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন
মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা।
তিনি জানান, গত ২০২৪ সালের ১৯ ডিসেম্বর নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলা করেন। ওইদিনই আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু বিজন কৃষ্ণ খরাতী আদালতে হাজির না হওয়ায় আজ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।