

মোঃ রবিউল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম কে হত্যার হুমকি দিয়েছে বলে জানা গেছে।
সা;বাদিক জহুরুল ইসলাম নলডাঙ্গা থানায় সাধারণ ডায়রি করেছেন। প্রেসক্লাব থেকে জানা যায় গত ৫ মে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ ভাবে স্থাপনা/মার্কেট নির্মাণ ব্যাপারে বেশ কিছু পত্রিকায় ও মিডিয়ায় নিউজ করা হলে পানি উন্নয়ন বোর্ড থেকে নোটিশ আসার পর গত ৪ জুন সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ এর জন্য মাইকিং করা হলে, অবৈধভাবে স্থাপনা নির্মাণ কারীরা এর জন্য প্রেসক্লাব এর সভাপতিকে হত্যার উদ্দেশ্যে হামলা করলে নলডাঙ্গা থানা পুলিশ এর সহযোগিতায় প্রাণে রক্ষা পায় এবং পরে এই বিষয়ে থানায় জিডি করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিষয়ে তদন্ত চলছে।
এলাকায় সাংবাদিক শহর সর্ব মহলে তীব্র খুব বিরাজ করছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।