
কামরুল হাসান
উপজেলা প্রতিনিধি
আজ দুপুর ১.৪০ মিনিটে নাগেশ্বরী কুটি পায়রাডাঙ্গা ব্রাক মোড় থেকে৷ জাহাঙ্গীর ইসলাম নান্টি(৪৫) নাম এক
মাদক ব্যাবসায়ী কে রংপুর র্যাব-১৩ এর সদস্যরা আটক করে।
রংপুর র্যাব-১৩উপ- পরিচালক( মিডিয়া) জনাব মাহমুদ রশিদ আহমেদ সাক্ষরিত প্রেশ বিজ্ঞপ্তি থেকে যানানো হয়েছে,গোপন তথ্যের ভিত্তিতে রংপুর র্যাব- ১৩ সদস্যরা নাগেশ্বরী কুটি পায়রাডাঙ্গা ব্রাক মোড় থেকে
আব্দুল মজিদ ব্যাপারির ছেলে জাহাঙ্গির ইসলাম নান্টি(৪৫) কে ১০ কেজি গাঁজা ও ৮৭ টি ফেন্সিডিলের বোতল সহ হাতে নাতে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীর(৪৫) দীর্ঘদিন থেকে নিজ বাড়ি ও তার এলাকায় মাদক ব্যাবসায় করে আসছে,তকে নজর দারিতে রাখা হয়েছিলো,আজ গোপন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর ইসলাম নান্টি কে আটক করা হয়।