
নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় (১৩ জুন) বৃহস্পতিবার দুপুরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান পরিদর্শনকালে বলেন, ঈদ যাত্রাকে নিরাপদ স্বাচ্ছন্দময় করতে পারে এই প্রচেষ্ঠা আমাদের রয়েছে। ঘর মুখো মানুষেরা যাতে নিরাপদে বাড়ি পৌছাতে পারে তার জন্য পুলিশের সকল রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা যাতে নিরাপদে হয় ও আনন্দদায়ক হয় তার জন্য বাংলাদেশ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ কাজ করছে। মহাসড়কে ট্রাফিক কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য ড্রোন ব্যবহার কাজ করছে যার সুফল ইতিমধ্যে আমরা পাচ্ছি। খোলা গাড়িতে কোন যাত্রী উঠতে পারবে না, উঠলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। মহাসড়কে যাতে চাঁদাবাজি না করতে পারে তার জন্য সাদা পোশাকে, টহল পুলিশ, বিভিন্ন ভাবে পুলিশ কাজ করছে। শিল্প কারখানা যাতে ধাপে ধাপে ছুটি দেয় সে বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন ঈদের সময় যাত্রাপথে মলম পার্টি ও প্রতারক চক্র গুলো বিভিন্ন জায়গায় ত্রাস করে থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সকল সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। সব জায়গায় নজরদারি রয়েছে। তাদেরকে পেলে আটক করা হবে। আপনাদের প্রতি আহ্বান এ ধরনের কোন চক্রের আলামত থাকলে কর্তব্যরত পুলিশকে জানাবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, ডি আই জি মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা।